কাউখালীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

পিরোজপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯

পিরোজপুর

পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন মোল্লা (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আশোয়া এলাকায় পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি– তদন্ত) মো. ফরিদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

নিহত সরোয়ার আশোয়া গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।

উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাসার জানান, দুপুরে স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাস থেকে আশোয়া এলাকায় পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের পাশে নামেন সরোয়ার। এসময় বাসটি আরেকটি গাড়িকে সাইড দিয়ে গিয়ে সরোয়ারকে ধাক্কায় দেয়। এতে সরোয়ার রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে  স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ফরিদ হোসেন জানান, ক্ষুব্ধ জনতা বাস ও এর চালককে আটক করে কাউখালী থানায় সোপর্দ করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম