আইসিটিতে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

আ হ ম মুস্তফা কামাল

দেশের আইসিটি খাতে আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আইসিটি খাতের মাধ্যমে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। এ খাতের শক্তিশালী ভিত্তি আমরা ইতোমধ্যে তৈরি করে ফেলেছি। আগামীতে এটি পূর্ণমাত্রায় বিকশিত হয়ে আরও গতিশীল হবে, যার মাধ্যমে অর্থনীতি আরও বেগবান হবে।’

শুক্রবার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার লালমাই উপজেলার আমুয়ায় জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা যদি ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পারি, তবে উন্নয়নের হাত ধরে আমাদের দারিদ্র্যের হার অনেক কমে যাবে, শিক্ষার হার আরও উন্নত হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন আমাদের লক্ষ্য– প্রতিবছর ৪০-৫০ লাখের কর্মসংস্থান সৃষ্টি করা। এটি সৃষ্টি হবে শুধু ফরমাল খাতে। পাশাপাশি আমরা প্রতিষ্ঠা করছি ১০০টি স্পেশাল ইকনোমিক জোন। এগুলোর বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান অত্যন্ত গতিশীল হবে, বিদেশি কর্মসংস্থান ব্যাপকহারে চলমান রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম