নির্বাচন পর্যন্ত ধন্যবাদ যেন ফিরিয়ে না নেয় বিএনপি: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

ওবায়দুল কাদের (ফাইল ফটো) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপিলে বিএনপি প্রার্থীদের বৈধতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনকে দেওয়া ধন্যবাদ নির্বাচন পর্যন্ত যেন ফিরিয়ে না নেয় বিএনপি।'
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যাচাই-বাছাইয়ে বিএনপির প্রার্থীদের অবৈধ হওয়া মনোনয়নপত্র আপিলের পর ফিরে পাওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক মানসিকতা। আশা করি, তারা (বিএনপি) নিন্দাতে পুনরায় ফিরে না গিয়ে এই ইতিবাচক ধারা বজায় রাখবে।’
ওবায়দুল কাদের তার আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, “তিনি জনসমর্থন হারিয়ে এখন নিজেকে ‘মুই কে হনু রে’ (আমি একটা কিছু) প্রমাণ করতে মিথ্যা ও গুজবের আশ্রয় নিয়েছেন। তিনি তার লোকজন দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার করে চলেছেন।”
মন্ত্রী বলেন, মানুষ এখন এসব মিথ্যা ও গুজবে বিশ্বাস করে না। মানুষ উন্নয়নে বিশ্বাস করে ও আস্থা রাখে। মওদুদ আহমদের উন্নয়ন মানে নিজের পকেটের উন্নয়ন। জনগণ ভোটের মাধ্যমে এটা আগেই প্রত্যাখ্যান করেছে। ৩০ ডিসেম্বরও করবে।
এ সময় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম