বেনাপোল বন্দর থানার পুটখালী ও গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল ৬ বোতল বিয়ার ও ১ বোতল মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলো, নুর উদ্দিন (২৮) ও বরকত আলী (৪৭)। শনিবার (৮ ডিসেম্বর ) ভোরের দিকে পুটখালী ও গাতিপাড়া সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদক এর একটি চালান ভারত থেকে পাচার করে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও গাতিপাড়ার মাঠের মধ্য দিয়ে যশোরের দিকে নেওয়া হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল বিয়ার ও ১ বোতল মদসহ নুর উদ্দিন ও বরকত আলীকে আটক করে।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








