হিলি সীমান্তে ফেনসিডিল উদ্ধার

হিলি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১১:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:০৬

ফেনসিডিল দিনাজপুরের হিলি সীমান্তের মংলার কামারপাড়া এলাকা থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জিবিবি)। শনিবার (৮ ডিসেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার  করা হয়। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সীমান্তের মংলার কামারপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার ফেনসিডিলের মূল্য ১লাখ ৪২ হাজার টাকা। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম