টেকনোক্র্যাট কোনও মন্ত্রী ৯ তারিখের পর মন্ত্রিপরিষদে থাকছেন না: সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টেকনোক্র্যাট কোনও মন্ত্রী ৯ তারিখের পর মন্ত্রিপরিষদে থাকছেন না। তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া আছে। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিপরিষদের আকার ছোট বা বড় করার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর।’ তিনি আজ শনিবার দুপুরে তার নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ (কবিরহাট ও কোম্পানীগঞ্জ)-এর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের সুন্নাহর দীঘি মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের কারণে বঞ্চিতরা বিএনপি মহাসচিবের অফিসে হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোনও অভিযোগ নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘এ এলাকায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ জনপ্রিয়তা হারিয়ে আচরণবিধি ভঙ্গ করছেন। জনগণ তার সঙ্গে নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি লাঠিসোঁটা নিয়ে তা জমা দিয়েছেন। নিজ দলের লোকজনকে দিয়ে বোমা ফাটিয়ে আমাদের ওপর দোষ দেওয়ার চেষ্টা করছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর ইতিহাসে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে এমন নজির নেই। খালেদা জিয়ার দণ্ড মওকুফ করার জন্য মির্জা ফখরুলের দাবি অবান্তর।’

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, আওয়ামী লীগ নেতা ডা. একেএম জাফর উল্যাহ, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের