কালীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ছেলে আটক

গাজীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯

পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে নকিব হাসান হৃদয়কে গাজীপুরের কালীগঞ্জে ছেলে নকিব হাসান হৃদয়ের (১৮) ছুরিকাঘাতে বাবা আব্দুল হাই (৬২) খুন হয়েছেন। এসময় ছেলেকে বাধা দেওয়ায় রডের আঘাতে মা রাজিয়া সুলতানা (৫০) ও বড় ভাই হাসিবুর রহমান নিলয় আহত হয়েছেন। রবিবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হাই স্থানীয় সোমবাজারে রড-সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।  ঘাতক ছেলে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। 

নিহতের শ্যালক আব্দুল আলিম জানান, রবিবার সকালে হৃদয় ঘুমন্ত বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও মাথায় রড দিয়ে আঘাত করে।  এ সময় মা তাকে বাধা দিলে মাকেও রড় দিয়ে আঘাত করে সে। মায়ের চিৎকারে বড় ভাই নিলয় এগিয়ে আসলে তাকেও রড দিয়ে আঘাত করে। পরে আহত আব্দুল হাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গত ৪-৫ বছর ধরে নকিব হাসান হৃদয় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লুবনা খানম জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে সে তার বাবাকে খুন করেছে তা এখনও জানা যায়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম