যশোরের শার্শায় মাটিবাহী ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন

বেনাপোল প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১২

যশোর

যশোরের শার্শা উপজেলার নিজামপুরের বায়সা বসতপুর গ্রামে মাটিবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোহাগ দাস (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গ্রামের বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এসময় একটি ট্রাক্টর ভাঙচুর করে তারা। নিহত সোহাগ দাস বসতপুর গ্রামের জ্যোতিন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রবিবার (৯ ডিসেম্বর) বিকালে বসতপুর বাজারের রাস্তার পাশে খেলা করছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগ দাস। এসময় অতর্কিতভাবে মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় ও একটি ট্রাক্টর ভাঙচুর করে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়।

শার্শা থানার ওসি এম মসিউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম