বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

নীলফামারী

নীলফামারীর কিশোরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল মতিন (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মতিন নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের মতিয়ার রহমানের ছেলে। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (৯ ডিসেম্বর) সকালের দিকে পুটিমারী ইউনিয়নের ছাদুরার পুলে নৈশ কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহন নামের একটি নৈশ কোচ জলঢাকা উপজেলার মীরগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় নীলফামারী থেকে কিশোরীগঞ্জে আসার পথে পুটিমারী ইউনিয়নের সাদুরার পুল নামক স্থানে পৌঁছালে মায়ের দোয়া কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হয়।

কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘ঘাতক কোচটি আটক করা সম্ভব হয়নি। তবে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’   

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী