তরুণ ও নারী ভোটাররাই আ. লীগের বিজয়ের প্রধান হাতিয়ার: কাদের

নোয়াখালী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২০:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৪

নোয়াখালীতে নির্বাচনি প্রচার শুরু করলেন ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও নারী ভোটাররাই আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার।’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ সোমবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় নিজের নির্বাচনি এলাকায় (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) বসুরহাট সরকারি মুজিব কলেজ গেটে এক পথসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন তরুণদের অগ্রগতির জন্য। জন্ম নিবন্ধনে বাবার নামের পাশাপাশি মায়েদের নাম যুক্ত করে তাদের সম্মানের অধিকারী করেছেন। তরুণরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অবদানে ১৪ কোটি মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে।’ জাতীয় ও স্থানীয়ভাবে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকের জন্য জনগণের কাছে ভোট চান তিনি। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নারী ও পুরুষসহ নেতাকর্মীরা বসুরহাট বাসস্ট্যান্ড থেকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচনি মিছিল নিয়ে বসুরহাট বাজার প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীরা নৌকা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে উল্লাস প্রকাশ করেন।

পথসভায় ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের উদ্দেশে বলেন, ‘তিনি গত ২২ বছরে যে উন্নয়ন করতে পারেননি, বর্তমান সরকার এ এলাকায় ১০ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করেছে। মওদুদ আহমদের ৫ বছরের ক্ষমতার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মা-বাবার জানাজা পড়তে পারেনি। মামলা হামলাসহ নির্যাতনের শিকার হয়েছে। এমনকি তাদের ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর গত ১০ বছরে এ ধরনের ঘৃণ্য কাজের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছি।’

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, পৌর মেয়র মীর্জা কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম