বি‌জি‌বি’র প্র‌তিবা‌দের মু‌খে আটক বাংলাদেশিকে ছে‌ড়ে দিলো বিএসএফ

কুড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

সীমান্ত (ফাইল ছবি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তের নোম্যান্স ল্যা‌ন্ড থে‌কে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) সদস্যরা মফছার আলী (৫৮) নামের এক বাংলাদেশি ধরে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর বি‌জি‌বির প্র‌তিবা‌দের মু‌খে ছে‌ড়ে দি‌য়ে‌ছে। সোমবার (১০ ডি‌সেম্বর) বিকাল ৪টায় উপজেলার খালিশাকোটাল সীমান্তে এ ঘটনা ঘ‌টে।

লালমনিরহাট বি‌জি‌বি ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শংকর কুমার এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি সদর সূত্রে জানা গেছে, উপজেলার খালিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫ এর পাশ থেকে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারতীয় বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে এর প্র‌তিবাদ জা‌নি‌য়ে আটক বাংলাদেশিকে ফেরত দেওয়ার দা‌বি জানান। পরে আটকের ১ ঘণ্টা পর ওই সীমান্ত এলাকায় এক‌টি সৌজন্যমূলক পতাকা বৈঠকের মাধ্যমে আটক মফছার আলীকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। মফছার আলী ওই এলাকার মৃত কান্দুরা শেখের ছেলে ব‌লে জানায় বি‌জি‌বি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শংকর কুমার জানান, বি‌জি‌বির তাৎক্ষ‌ণিক প্র‌তিবাদে কার‌ণে আটক বাংলা‌দে‌শি‌কে ফেরত দি‌য়ে‌ছে বিএসএফ। প‌রে তা‌কে তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম