রাজবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

রাজবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজবাড়ীতে ৪৫ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি বিশাল আকৃতির লক্ষ্মী-নারায়ণের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তার পাশের একটি বাগানে অভিযান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বহরপুর রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তার আশে পাশে একদল পাচারকারী মূল্যবান একটি কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমকে নির্দেশ দিলে তিনি ডিবি ওসি কামাল হোসেন ভূইয়া ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক বড় একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।পরে বস্তার ভেতর থেকে ৪৫ কেজি ওজনের এক জোড়া লক্ষ্মী-নারায়ণের কষ্টি পাথরের বহু মূল্যবান মূর্তিটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম