চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০, আটক ২

চাঁদপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১০

সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতাকর্মী ও পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় পুলিশ আরিফ হোসেন ও ইমাম হোসেন নামে দুজনকে আটক করে।
স্থানীয়রা জানান, চাঁদপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী আব্দুল হান্নান জেলা রিটার্নিং অফিস থেকে প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদর বাজারে নির্বাচনি প্রচার শুরু করেন। এ সময় মধ্য বাজারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে পুলিশের এস আই ওমর ফারুক, এস আই সুমন্ত মজুমদার, এস আই আবুল কালাম ও এস আই গোলাম রসুল রয়েছেন। বিএনপি নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদ আমানত গাজী, সাবেক ভিপি মজিবুর রহমান, মহিলা নেত্রী ফরিদা ইয়াছমিন, শ্রমিক দলের দলের সভাপতি আজিম, বিএনপি নেতা মানিক, নান্নু মিজি, ইকবাল হোসেন, শাহিন।
বিএনপির শোডাউন বিএনপি’র প্রার্থী এম এ হান্নান বলেন, ‘আজ আমরা প্রতীক পেয়েছি। তাই নির্বাচনি প্রচারে বাধা নেই। আমরা শান্তিপূর্ণ প্রচারণা নিয়ে বাজারে পৌঁছলে পুলিশ হামলা করে। পুলিশের হামলায় উপজেলা বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থী হান্নান বিশাল শোডাউন নিয়ে বাজারে প্রবেশ করে। এই সময় কোনও কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় পুলিশের চারজন অফিসার আহত হয়।’

/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম