মৌলভীবাজারে নেতাকর্মীদের গ্রেফতার না করতে বিএনপির স্মারকলিপি

মৌলভীবাজার প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২৩:২৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৫

মৌলভীবাজারে নেতাকর্মীদের গ্রেফতার না করতে বিএনপির স্মারকলিপি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী এম নাসের রাহমানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপি স্মারকলিপিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব সহযোগী সংগঠন এবং জোটের নেতাকর্মী ও নির্বাচনি কাজে নিয়োজিত দলের নেতাদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতার না করতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালালকে অনুরোধ করা হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম মূয়ন, সহ-সভাপতি আশিক মোশারফ, সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ভিপি মিজান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহুর রহমান, সদর থানার সভাপতি হেলু মিয়া ও সাধারণ সম্পাদক মনোয়ার রহমান আহমদ প্রমুখ। 

/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক