নোয়াখালীর দাদপুর ইউনিয়ন পরিষদ সদস্য গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫

নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ জহির (৩৮)গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।   

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় দাদপুরের পাশ্ববর্তী নোয়ান্নই ইউনিয়নের প্রেমনগর এলাকায় এই ঘটনা ঘটে।

মোহাম্মদ জহির দাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় জহিরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়ে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘জহিরের মাথায় দুটি ছররা গুলি রয়েছে এবং শরীরে কোপের দাগ রয়েছে।’  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘এই বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম