জিয়া কখনও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২৩:২০

কুষ্টিয়ায় হানাদারমুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন পাকিস্তানের এজেন্ট হিসেবে। স্বাধীনতা যুদ্ধের পর তার প্রতিটি ভূমিকা প্রমাণ করে তিনি কখনও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কুষ্টিয়া হানাদারমুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমান আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার, আলবদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান একরাতে মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিএনপি ও খালেদা জিয়া। খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। সুতরাং, বিএনপি নামক রাজনৈতিক দলটি এখন আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান যেমন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিলেন, একইভাবে খালেদা জিয়া রাজাকারদের পুনর্বাসন করেছেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের