নির্বাচনের সমতল ভূমি নিশ্চিত হয়েছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নির্বাচনের নামে বারবার যে সমতল ভূমির কথা বলছে তা নিশ্চিত হয়েছে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের মধ্য দিয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে স্থানীয়দের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কার্যকর হচ্ছে না’– বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন কমিশন বা প্রশাসনের কোন আচরণ পক্ষপাতিত্বমূলক হয়েছে বিএনপিকে তা বলতে হবে।’

তিনি বলেন, ‘অতীতে ১০ বছর ধরে যারা আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে প্রশাসন পুরাতন মামলা কার্যকর করছে। তাও একটি ধারাবাহিক প্রক্রিয়ায়।’

জাসদ সভাপতি বলেন, ‘নতুন করে বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। শুধু অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনি কার্যক্রম অব্যাহত আছে। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। বরং এই অপরাধীদের পক্ষে ওকালতি করাই নির্বাচনের সমতল ভূমিকে নষ্ট করে দেওয়া।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, নারী জোট ও জাসদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের