সেলিম ওসমানকে সমর্থন জানাল ৪১টি ব্যবসায়ী সংগঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২৩:১৮

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সেলিম ওসমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানকে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জের বেশ কিছু ব্যবসায়ী সংগঠন। জাতীয় ভিত্তিক ৮টি ও স্থানীয় আরও ৩৩টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তার পক্ষে নির্বাচনি প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন এখানকার ব্যবসায়ী নেতারা।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় চাষাঢ়ায় অবস্থিত হীরা মহলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তারা সেলিম ওসমানকে সমর্থন দেন।

ব্যবসায়ীদের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘আপনারা ব্যবসায়ী মানুষ। আমার জন্য “ভোট চাই”, “ভোট চাই” বলে বাড়ি বাড়ি যেতে হবে না। আপনারা শুধু আপনাদের পরিবারের ভোটটুকু নিশ্চিত করে দেবেন, তা-ই যথেষ্ট। আপনাদের জন্যই নারায়ণগঞ্জ চেম্বার করা হয়েছে। আপনাদের যেকোনও সমস্যা নিয়ে আসবেন সমাধান করা হবে। নারায়ণগঞ্জ চেম্বারের কল্যাণেই এখন আর মালিক-শ্রমিকের মধ্যে ঝামেলা হয় না। আপনারা আমার পাশে থেকেছেন, এখনও আছেন। আমাদের পরিবার নারায়ণগঞ্জের মানুষের কাছে ঋণী। আপনারা ছিলেন বলেই আজ  আমরা টিকে আছি।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা অনেকেই আক্ষেপ করে বলেন, “সেলিম ওসমানকে আগের মতো আর কাছে পাই না।” কিন্তু আপনারা জানেন আমার ইউনিয়নগুলোর অবস্থা। ৭টি ইউনিয়নে ৭টি স্কুল করেছি, নদী পারাপারের জন্য আগে যে টোল দিতে হতো সেটি এখন ফ্রি। শ্রম কল্যাণ ভবন হয়েছে, ব্যবসায়ীদের আয়কর প্রদান সহজ করতে ভ্যাট অফিস, ইপিবি অফিস এখন নারায়ণগঞ্জে। আপনারা আমার পরিবার। আপনারা সেই মানুষ যাদেরকে সঙ্গে নিয়ে আমি সাদা পতাকা মিছিল করেছি শ্রমিক-মালিকদের স্বার্থে, কোনও দলকে সমর্থন দিতে নয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফজরের নামাজটা পড়বেন। পরিবারকে সময় দিন। আর আপনাদের পরিবারের ভোটটা নিশ্চিত করুন। এটাই আমার জন্য যথেষ্ট।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, বিকেএমইএর পরিচালক জিএম ফারুক, ভুষিমাল আড়ৎদার সমিতির অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

           

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম