ইবিতে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

ইবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:১০

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক প্যানেল শাপলা ফোরাম। বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদেই বিজয়ী হয় অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক আলমগীর হোসেন নেতৃত্বাধীন এ প্যানেল।

বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪০৬ জন ভোটারের মধ্যে ৩৫০ জন ভোট দেন। বেলা পৌনে ১১টার দিকে ভোট দেওয়ার পর মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। পরে উভয় পক্ষের সমঝোতায় একটি ভোট বাতিলের মাধ্যমে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় অনুষদ ভবনের নিচে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুহাম্মাদ সোলায়মান শাপলা ফোরামকে বিজয়ী ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সাজ্জাদুর রহমান টিটু ও আবদুর রাজ্জাকসহ অন্য শিক্ষক নেতারা। এরপর ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বিজয়ী প্যানেল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান