হাজিরা দিতে গিয়ে টাঙ্গাইলে বিএনপির ১৩ নেতাকর্মী জেলহাজতে

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনছার আলী সিকদারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী হাজিরা দিতে গেলে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (১২ ডিসেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির বলেন, ‘কালিহাতী উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন নেতাকর্মী কালিহাতী থানায় গত ৬ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছিলেন। এই জামিনের মেয়াদ শেষ হলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা বুধবার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’  

জেলহাজতে যাওয়া অন্যান্যরা হলেন- উপজেলার পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জিন্নাহ, কোকডহরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য লিটন তালুকদার ও ইদ্রিস আলী, নায়েব আলী, মজিবর রহমান, রাজা মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর হারুন-অর-রশিদ, কৃষক দলের বীরবাসিন্দা ইউনিয়ন সভাপতি লাল মিয়া, বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও মালেক মেম্বার।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম