হিলিতে ফেনসিডিলসহ আটক ২

হিলি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে সীমান্তের ঘাসুড়িয়া মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নবাবগঞ্জ উপজেলার পঠিয়া গ্রামের সাবেদ আলীর ছেলে লাল মিয়া (৩০) ও হিলির খট্টামাধবপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত থেকে ফেনসিডিল নিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। 

/এমএফ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম