ধানের শীষের জোয়ার দেখে আ.লীগের মাথা খারাপ হয়ে গেছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২

নির্বাচনি প্রচারণায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষের জোয়ার দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ধানের শীষের পক্ষে জনজোয়ার শুরু হয়েছে। এটি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা আবারও জনগণের ভোট চুরি করে নিজেদের জয় ধরে রাখতে চায়।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণাকালে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তারা এ অন্যায়ের জবাব ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে দেবে। কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

নির্বাচনি প্রচারণাকালে তার সঙ্গে মহানগর সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, ডবলমুরিং থানার যুগ্ম-সম্পাদক জাহেদ, সাহাব উদ্দিন, জসিমসহ ২৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম