সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৯

দুর্ঘটনাকবলিত ট্রাক সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক ও বাসের মুখোমুখী সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে সেনাবাহিনীর এক ল্যান্স করপোরাল নিহত হয়েছেন। এ সময় আহত হন তিন সেনাসদস্যসহ অন্তত সাতজন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসান নগরের নজরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা থেকে একটি ট্রাক কয়েকজন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর ল্যান্স করপোরাল জাহিদুল ইসলাম নিহত ও অন্তত সাতজন যাত্রী আহত হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, নিহত জাহিদুল ইসলাম রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। মিশনে যাওয়ার জন্য তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে এসেছিলেন। তিনদিনের ছুটিতে ঘাটাইল থেকে চুয়াডাঙ্গায় বাড়ি ফেরছিলেন। পথে তিনিসহ চারজন দুর্ঘটনার শিকার হন। হতাহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জাহিদুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম