গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

পাবনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:২২

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

পাবনার চাটমোহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের নেউতিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহতরা হলেন ভাঙ্গুড়া পৌর সদরের পুরাতন এসআর পাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আফরোজা খাতুন (৩৫)। তাদের মধ্যে মনিরুল ইসলাম এলজিইডি ফরিদপুর অফিসের হিসাব সহকারী এবং আফরোজা খাতুন আশা এনজিওতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। ঘটনার সময় নেউতিগাছা নামক স্থানে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে চলে যায়। আর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু এটি দুর্ঘটনা, সেহেতু মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ সংক্রান্ত একটি ইউডি মামলা দায়ের করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম