সিলেটে বিমানের সিটের নিচ থেকে ৫২টি স্বর্ণের বার উদ্ধার

সিলেট প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪০

স্বর্ণ জব্দ, ফাইল ছবি সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কাস্টমস গোয়েন্দারা অভিযান চালিয়ে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, বিমানবন্দরের কাস্টমসের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২টি স্বর্ণের বার জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।

তিনি আরও জানান, শনিবার সকালে দুবাই থেকে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায়  তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক