খাগড়াছড়ি মুক্ত দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২০

খাগড়াছড়ি

আজ শনিবার, ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যেগে শহরে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাশেম, সহকারী পুলিশ সুপার মো. রওনক আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রথম পতাকা উত্তোলনকারী হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকিস্তানি বাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি নির্বিশেষে মানুষ  মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম