চিরিরবন্দরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৮

দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দু’জন হলো– নান্দারাই গ্রামের আবু সাঈদের ১৪ মাসের শিশু সানজিদা ও তার ভাই আবু বকরের ১৮ মাসের শিশু আয়েশা সিদ্দিকা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে উঠানে খেলা করছিল দুই শিশু। একসময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে লাশ দেখতে পান।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম