দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মী জেলহাজতে

দিনাজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

গ্রেফতারের প্রতীকী ছবি দিনাজপুরে র‌্যাব ও পুলিশের অভিযানে আটক জামায়াত-শিবির ও বিএনপির ১২ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব ও পুলিশের অভিযানে গ্রেফতার ১২ জন জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের আদালতে সোপর্দ করা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান (৪২), একই উপজেলার জামায়াত নেতা মুশফিকুর রহমান (৩৮), জুলফিকার (৩৫), ময়েজউদ্দীন (৫০), নবাবগঞ্জ উপজেলা শিবির সভাপতি রেজাউল ইসলাম (২৮), জামায়াতের সাহেব আলী (৪২), হারুনুর রশিদ (৩৫), সবেদ আলী (৪০) ও বিএনপি নেতা রেজাউল করিম (৫২), ফারুক (৪৫), আতিয়ার রহমান (৪২) ও জবেদ আলী (৪৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে।

তাদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি রেজাউল ইসলাম (২৮) ও ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নানকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিন করে রিমান্ড আবেদন করেছেন। বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল আগামী ১৭ ডিসেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম