ঝালকাঠিতে জমে উঠেছে নির্বাচনি প্রচার, দেয়ালে-দেয়ালে পোস্টার

ঝালকাঠি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪

ব্যারিস্টার এম শাহজাহান ওমর ও বজলুল হক হারুন ঝালকাঠি-১ আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচার। রাজাপুর ও কাঠালিয়া নিয়ে গঠিত এ আসনে দিন-রাত নির্বাচনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।

এ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)। তিনি ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন। আইনি জটিলতা ও দলীয় সিদ্ধান্ত না থাকায় ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।

অপর দিকে আওয়ামী লীগ থেকে এ আসনে নির্বাচন করবেন ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত বতর্মান এমপি বজলুল হক হারুন। তিনি এলাকায় ১১৪ কোটি টাকার মেগা প্রকল্পসহ বেশ কিছু উন্নয়ন করেছেন। ১০ বছর ক্ষমতায় থাকায় কর্মী-সমর্থকও বেড়েছে আওয়ামী লীগের।

তবে এ আসনে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, এনপিপির প্রবীর মিত্র এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নুরুল হুদা ফয়েজী প্রার্থী হলেও মাঠে আছে শুধু নৌকা ও ধানের শীষের প্রার্থী।আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য কোনও দলের প্রচারণা সেভাবে লক্ষ্য করা যায়নি এখনও। নৌকা ও ধানের শীষের পোস্টার দেখা যাচ্ছে দেয়ালে-দেয়ালে। আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি বজলুল হক হারুন এবং বিএনপির ব্যারিস্টার এম শাহজাহান ওমরের মধ্যেই মূলত ভোটের লড়াই হবে। তাই এ দুই প্রার্থী এখন দিন-রাত গণসংযোগ করছেন। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে গিয়ে ভোট চাচ্ছেন। 

/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম