ড. কামাল স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫৯

 

নিজ নির্বাচনি এলাকা কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া হাইস্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘ড. কামাল হোসেনকে বঙ্গবন্ধু পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজকে তিনি সবকিছু ভুলে গিয়ে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। বড় বড় কথা বলছেন। জামায়াত-বিএনপির ভাষায় কথা বলে চলেছেন।’

তিনি শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকা কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া হাইস্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। এ সময় শেখ ফজলুল করিম সেলিম ড. কামাল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও তার দোসরদের কাছ থেকে টাকা খাওয়ার অভিযোগ করেন।

তিনি আওয়ামী লীগ সরকার আমলে নানা উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বিরু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম