স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:২৩

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যারা ৭১ সালে মা’কে ছেলেহারা করেছে, বাবাকে পুত্রহারা করেছে, বোনকে স্বামীহারা করেছে সেই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যারা হাত মিলিয়ে ঐক্য করেছে তাদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা নিয়ে দেশবাসীদের রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনর নেতৃত্বে আবারও জয় লাভ করবে এটিই বিজয় দিবসের প্রত্যাশা।’

রবিবার (১৬ ডিসেম্বর) ভোলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধঞ্জলি জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলেছে। এই পথচলায় যদি কোনও ব্যত্যয় ঘটে তাহলে আবার ২০০১ সালের মত বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সেজন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম