বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:১১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:১৩

হিলি চেকপোস্ট

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, আজ  রবিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া, বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস-ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সোমবার  (১৭ ডিসেম্বর)সকাল থেকে এ  বন্দরে  আমদানি- রফতানিসহ সব ধরনের কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই চালু রয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম