পাহাড়ে নির্বাচনের হাওয়া

রাঙামাটি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

পাহাড়ে নির্বাচনের হাওয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। রাঙামাটিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে নির্বাচনি প্রচারণা। প্রার্থীরা দিন-রাত গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। ভোটে জেতার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

রবিবার (১৬ ডিসেম্বর) বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার বিকাল ৪টায় শহরের কল্যাণপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন।

বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ানও একই সময়ে শহরের ভেদভেদী, শান্তিনগর, রূপনগর এলাকায় প্রচারণার কাজ করেছেন বলে জানিয়েছেন নির্বাচনি চিফ এজেন্ট আবুল হোসেন বালি।

এদিকে সকাল থেকে রাঙামাটি শহরে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার। তিনি শহরের রূপনগর, ভেদভেদী, শান্তিনগর ও কলেজ গেইট এলাকায় প্রচারণা করেছেন।

পথসভায় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার বলেন, ‘ডক্টর কামাল হোসেনের জবান কত খারাপ সেদিন শুনলাম। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন- চুপ করো খামোশ। যারা এখনও ক্ষমতায় যায় নাই, একটু একটু করে মনে করছে ক্ষমতায় গন্ধ পাইছে, তাতেই মাথা খারাপ রয়ে গেছে। মানুষকে মানুষ হিসেবে মনে করেন না। যারা মানুষকে মানুষ হিসেবে মনে করে, সেই ঐক্যফ্রন্টকে কেউ যদি ভোট দেয়, আর যদি ক্ষমতায় যায়, তাহলে আপনারাই বলেন- তাদের ব্যবহার কী হতে পারে।’

প্রসঙ্গত, দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটি। এখানে ১০টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ২১৭ জন। দেশের অন্যান্য জেলার থেকে কিছুটা ভিন্ন এই সংসদীয় আসনে। জাতীয় দলের পাশাপাশি শক্ত অবস্থান রয়েছে আঞ্চলিক দল। প্রত্যন্ত এলাকায় তাদের শক্ত ঘাঁটির কারণে এবারের নির্বাচন ত্রিমুখি লড়ায়ের সম্ভবনা দেখেছেন এখানকার ভোটারা।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম