মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারীদের ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেওয়ার আহ্বান নাসিমের

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ০১:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:১১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘যারা পঁচাত্তর পরবর্তী সময়ে ২১ বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছিল, এখন সময় এসেছে তাদের সমুচিত জবাব দেওয়ার।’  ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (১৬ ডিসেম্বর) রাতে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনাসভায় উপস্থিত মুক্তিযোদ্ধা-জনতার উদ্দেশে মোহাম্মদ নাসিম একথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আরও একটি বিজয় অর্জিত হবে। এ নির্বাচনে মুক্তিযোদ্ধা-জনতাকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি ঢাকা থেকে সড়কপথে কাজিপুরে পৌঁছে উপজেলা পরিষদের ডাকবাংলো সংলগ্ন বেসরকারি অর্থায়নে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি সভায় যোগ দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন– সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী বিজয় দিবসের উপলক্ষে আয়োজিত ঢাকা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় মেলা’ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম