পুঠিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ২

রাজশাহী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৬

রাজশাহী

রাজশাহী পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিদেশি নাগরিক আব্বাসী ও পিকআপ ভ্যানের চালক গোলাপ আহমেদ নিহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে পুঠিয়ার ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গোলাপ চালক ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় বিদেশি নাগরিক আব্বাসীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহম্মেদ জানান, আব্বাসী পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাপানি কোম্পানি ডেনজয়েনে কর্মরত ছিলেন। তিনি তুরস্কের নাগরিক হলেও জাপানের সিটিজেনশিপ রয়েছে। আর গোলাপের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।

তিনি আরও জানান, তারা রাজশাহী থেকে পিকআপ ভ্যানে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। আর তার উল্টো দিক থেকে সেঞ্চুরী পরিকহনের যাত্রীবাহী বাস আসছিলো। সেনবাগে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আব্বাসী ব্যাপারে রাজশাহীর অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির জানান, তিনি কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে জাপানের ব্যাংক থেকে তিউনিশয়ার ব্যাংকে টাকা পাঠানোর কাগজপত্র পাওয়া গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম