লতিফ সিদ্দিকী অসুস্থ, ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:১৬

লতিফ সিদ্দিকির স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিক্যাল বোর্ডে সদস্যের

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী তিন দিন ধরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন। এ অবস্থায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। আব্দুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে জেলা প্রশাসন তার চিকিৎসার জন্য আট সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করেছে বলে জানা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ টিম তাকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছেন। এর অংশ হিসাবে মেডিক্যাল টিম লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

উল্লেখ্য, গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় গণসংযোগের সময় তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বহরের ৪টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে ওই দিন থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ৩ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন লতিফ সিদ্দিকী।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম