বিএনপির ইশতেহার বছরের সেরা কৌতুক: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০২

কুমিল্লায় ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচনি ইশতেহারকে এ বছরের সেরা কৌতুক হিসেবেও আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে, সঙ্গে সঙ্গেই তা চুপসে যাবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করার কোনও বাস্তবতা নেই।’ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে, যার কোনও বাস্তবতা নেই। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে, এটা বছরের সেরা কৌতুক, ভূতের মুখে রাম নাম।’

তিনি আরও বলেন, ‘সিংহাসন একবার হারালে তা ফিরে পাওয়া এত সহজ না। তারা (কামাল সাহেবরা) নির্বাচনে থাকুন এটা মনেপ্রাণে চাই। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি বন্ধুদের কাছে গিয়েছে।’ ওই রেস্তোরাঁয় এ সময় কুমিল্লার সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতাসহ ১৯ দফার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি। ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে’- স্লোগানকে সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে।

আরও পড়ুন- 

যা আছে বিএনপির ইশতেহারে

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম