নির্বাচনে রোহিঙ্গা ক্যাম্প সিল করে দিতে হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৩

চট্টগ্রামে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে রোহিঙ্গারা প্রার্থীদের সঙ্গে বের হয়ে বিভিন্ন অপকর্ম চালাতে পারে। তাদের ভাড়া করে নিয়ে ভোট দেওয়ানোর একটা প্রবণতা থাকতে পারে। তাই রোহিঙ্গারা যাতে নির্বাচনের দিন ক্যাম্প থেকে বের হতে না পারে সেজন্য পুরো রোহিঙ্গা ক্যাম্পকে সিল করে দিতে হবে।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ইন্টান্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কক্সবাজার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে সজাগ থাকার নির্দেশ দেন।

হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘প্রার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ করছেন। এ কমপ্লেইনগুলো আমরা খতিয়ে দেখেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সর্তক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা ছাড়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোকে আমরা রেড জোন হিসেবে বিবেচনা করছি। এসব জেলা থেকে আমরা প্রচুর কমপ্লেইন পাচ্ছি। প্রার্থীরা আইনশৃঙ্খলা বহিনীর বিরুদ্ধে বলছে, আবার আইনশৃঙ্খলা বাহিনীও প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এ কমপ্লেইনগুলো আমরা খতিয়েও দেখেছি। এ বিষয়ে আপনাদের কাছে নির্দেশনা থাকবে বা অনুরোধ থাকবে যাতে পরিবেশ শান্ত থাকে।’ হেলালুদ্দিন আহমদ বলেন, ‘শুধু এসব এলাকা নয়, সারা বাংলাদেশে যাতে পরিবেশ শান্ত থাকে সেই বিষয়ে নির্বাচন কমিশন আইজিপি মহোদয়কে নির্দেশনা দিয়েছেন।’

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের