সাতক্ষীরায় ধানের শীষের প্রচারকেন্দ্র থেকে আটক ৪৫

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৬

সাতক্ষীরায় ধানের শীষের প্রচারকেন্দ্র থেকে আটক ৪৫ সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি কার্যালয় থেকে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর)  রাতে কালিগঞ্জ উপজেলার নলতায় ধানের শীষের প্রার্থী ডা. শহীদুল আলমের অফিস থেকে অন্তত ৪৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, যুগ্ম সম্পাদক জুলফিকার আলী রয়েছেন।

সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. জামিরুল ইসলাম বলেন, ডা. শহীদুল আলমের কার্যালয় তেকে আটককৃতদের বেশিরভাগের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।  যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হবে।

এদিকে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৭ জন,দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম