শ্রীমঙ্গলে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার গাড়িতে হামলা

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত আহত ব্যক্তি মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনি প্রচারণার কাজে নিয়োজিত একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলায়  এই হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি চালকসহ দুইজন আহত হয়েছেন।  তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আসকির মিয়া জানিয়েছেন,আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর পক্ষে  মঙ্গলবার সন্ধ্যায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছিল। প্রচারণার গাড়ি বহর বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) চা বাগানের ব্রীজ সংলগ্ন স্থানে পৌঁছালে হামলা চালায়  মুখোশ পরিহিত সন্ত্রাসীরা।

এ ঘটনায় আহতরা হলেন, প্রচারকাজে নিয়োজিত জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য মো. মিজান মিয়া এবং গাড়ি চালক মো. হারুন মিয়া।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো.মহসিন বলেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, এবিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান