বাঁশখালীতে ধানের শীষ প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭

চট্টগ্রাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ধানের শীষের প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরীর প্রচারণায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে গণসংযোগে যান। এসময় সরল নতুন বাজারের দক্ষিণ পাশে প্রবাসী ছাবেরের বাড়ির সামনে পৌঁছালে সেখানে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে ৬ ছাত্রদল নেতাকর্মী আহত হন বলেও দাবি করা হয়। তবে পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। 

আহতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সজীব, পৌর ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা জুয়েল ও জালাল।

মহানগর বিএনপির দফতর সম্পাদক মো. ইদ্রিস আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের গুলির আঘাতে এসময় ছয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন বাঁশখালী থানার ওসি কামাল হোসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এ ধরনের একটি খবর আমরা পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, স্থানীয় এক বিএনপি নেতার অনুসারীদের সঙ্গে প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের পূর্ব শত্রুতা থেকে এ ঘটনা ঘটিয়েছে। বিএনপির পক্ষ থেকে আহত হয়েছেন দাবি করা হলেও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে আমরা কোনও আহত ব্যক্তির খোঁজ পাইনি।’

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম