হবিগঞ্জে রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১২:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১২:২১

হবিগঞ্জে রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। তবে আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, রেজা কিবরিয়ার লোকজন আওয়ামী লীগের কর্মীদের ওপর  হামলা চালিয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ও প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়র ছেলে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ করেন। পরে বান্দেরবাজার পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। এসময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্নাকে টেনে-হেঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে ড. রেজার গাড়িবহরে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর নির্ধারিত ইনাতগঞ্জের পথসভা স্থগিত করেন ড. রেজা কিবরিয়া।

ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘পূর্ব-পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।’

এদিকে সন্ধ্যায় বান্দেরবাজারে যুবলীগ নেতাকর্মীদের উপর পাল্টা হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ওরফে মিলাদ গাজী। তিনি বলেন, ‘আমি খবর নিয়ে জেনেছি আমার দলের লোকজনের ওপরে রেজার লোকজন হামলা করেছে। রাস্তার ওপর গাড়ির রেখে যানজট সৃষ্টি করে জনসভা করলে জনতা বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার যুবলীগের নেতার ওপর হামলা করেছে।’

এ ব্যাপারে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেবো। আমরা চাই সবাই নিরাপদে নির্বাচনি প্রচার প্রচারণা করেন। রেজা কিবরিয়ার গাড়িবহরে কোনও হামলা হয়নি। আমরা সব প্রার্থীর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম