‘ভোটে নারীর মতামতের জায়গাটাকে প্রভাবিত করবেন না’

বরিশাল প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩

বরিশালে নির্বাচন কমিশনার কবিতা খানম নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘নারীরা যাতে সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারেন। তাদের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করে আবার নিরাপদভাবে নিজ গৃহে যেন ফিরে যেতে পারেন। আপনার কোনোভাবে তাদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাদের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করার সুযোগ দিবেন। আমরা চাই নারীর মতামত প্রদানের জায়গাটাকে কেউ যেন প্রভাবিত না করে। ভোট প্রদানের ক্ষেত্রে নারীর মতামতকে নারীর মতো করে প্রতিষ্ঠিত করার সহযোগিতা করবেন।’ আইনশৃঙ্খলায় নিযোজিত নারী সদস্যদের নারী ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দেয়ার আহবান জানান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, ইউএনডিপি পরামর্শক এটসুকু হিরাকাওয়া।

এর আগে বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড হয়ে বিডিএস ক্লাবে এসে শেষ হয়। পরে বিএম কলেজের গ্রন্থাগার মিলনায়তনে বরিশাল-৫ আসনের প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক