প্রধানমন্ত্রীর জনসভাস্থলে কঠোর নিরাপত্তা

সিলেট প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৩:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:১২

নিরাপত্তা বেষ্টিত প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভা উপলক্ষে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের ৮দিন আগে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।  বিমানবন্দরে শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে নামার পর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করার উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে প্রধানমন্ত্রী গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। এরপর  শনিবার (২২ ডিসেম্বর) বেলা ২টায়  মাদ্রাসা মাঠের মঞ্চে নির্বাচনি প্রচারণায় ভাষণ দেবেন তিনি।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী জনসভাস্থল ঘিরে ফেলা হয়েছে বাশের বেড়ায়। সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ ও ডগ স্কোয়াড দিয়ে চেকিংয়ের পর মাঠ পুরোপুরি খালি করে দেওয়া হয়। বেলা ১২টার আগে মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১২টার পর থেকে সভাস্থলে প্রবেশ করতে পারবেন নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ। এছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ মাজার এলাকায় সিসি ক্যামেরার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়েও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও সভাস্থলে প্রবেশের জন্য সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগে থেকেই অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেটের ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে দলের নেতাকর্মীরা সকাল থেকেই সিলেটে অবস্থান করছেন।

জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নগরের ক্বীন ব্রিজ ও শাহজালাল ব্রিজ দিয়ে শহরে কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বন্দর-জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানার সড়কে। প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদসহ রয়েছেন দলের কয়েকজন শীর্ষ নেতা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে কয়েক স্থরের নিরাপত্তা বেস্টনি গড়ে তোলা হয়েছে।

এদিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বাড়ছে জনস্রোত। মিছিলে মিছিলে উত্তাল জনস্রোত গিয়ে মিশছে আলিয়ার মাঠে। ক্রমেই এক জনসমুদ্রে পরিণত হচ্ছে আলিয়া মাদরাসার মাঠ।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হচ্ছেন আলিয়ার মাঠে।সিলেট বিভাগের ১৯টি আসন থেকে অধিকাংশ প্রার্থীরা প্রধানমন্ত্রীর জসভায় যোগদান করার জন্য সকাল থেকেই সিলেটে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী জনসভা থেকে দলের নেতাকর্মীদেরকে কী নির্দেশনা দেবেন সেজন্য মাদরাসা মাঠে অবস্থান করছেন নেতাকর্মীরা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম