গাজীপুরের ডিসিকে আল্টিমেটাম, বেনামি চিঠি দিয়ে ‘অ্যাকশনের’ হুমকি

গাজীপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:৫৮

গাজীপুরের জেলা প্রশাসককে হুমকি দিয়ে লিখা চিঠি ও খাম।

গাজীপুরের জেলা প্রশাসককে (ডিসি) বেনামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতার নাম ঠিকানাবিহীন ওই চিঠি ডাক বিভাগের মাধ্যমে বৃহস্পতিবার জেলা প্রশাসকের হস্তগত হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে এ চিঠি দেওয়া হয়েছে বলে ধারণা করছেন জেলা প্রশাসক।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, নাম ঠিকানাবিহীন হাতে লেখা ওই চিঠি বৃহস্পতিবার ডাক বিভাগের মাধ্যমে এসে পৌঁছে। তিনি বলেন, ‘চিঠিতে তারা আমাকে, আমার পরিবার ও আত্মীয় স্বজনের উপর চরমভাবে আঘাত করার হুমকি দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে হুমকি দিয়ে এ চিঠি দেওয়া হয়েছে বলে ধারণা করছি। তবে তাদের ওই উদ্দেশ্য কোন অবস্থাতেই সফল হবে না। ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ এ নির্বাচন অনুষ্ঠানের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসক বরাবর ওই চিঠির খামের উপরে ‘টপ সিক্রেট’ ও জরুরি/ব্যক্তিগত পত্র’ লিখা রয়েছে। জেলা প্রশাসককে উদ্দেশ্য করে চিঠির একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমান করুন। অন্যথায় অ্যাকশন। এবার কৌশল পরিবর্তন-যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই টার্গেট, এবার আর ছাড় দেওয়া হবে না।’

প্রশাসনের ওই কর্মকর্তা আরো জানান, এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি), গাজীপুরের পুলিশ সুপার (এসপি), র‌্যাব ও বিজিবিসহ (বর্ডার গার্ড বাংলাদেশ) আইনশৃংখলা বাহিনী বরাবর চিঠি দেয়া হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম