হবিগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা ও আ.লীগ অফিস ভাঙচুরের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০

হবিগঞ্জ হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী জিকে গউছের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে।  এসময় বেশ কয়েকটি গাড়িতে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ নেতাকর্মী। এ সময় নৌকার নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শায়েস্তাগঞ্জে গণসংযোগ করছিলেন।এসময় একদল দুর্বৃত্ত দেশীয় লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আহত হয় অন্তত ২০ নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যপারে হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী জিকে গউছ অভিযোগ করে জানান, ‘রাত ৮টার দিকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করার সময় হঠাৎ আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা হাতে নিয়ে আক্রমণ চালায়। নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে এবং ভোটার ও কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের হামলা করা হয়েছে।’

শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়া জানান, সন্ধ্যার পর তিনিসহ তার লোকজন দলীয় নির্বাচনি কার্যালয়ে বসে ছিলেন। এসময় হঠাৎ করে বিএনপি-জামাতের লোকজন অফিসে হামলা ও ভাঙচুর চলায়। এতে অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে তাদের ৫ জন নেতাকর্মী আহত হয়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুজ্জামান জানান, দু’টি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম