চাটমোহরে বিএনপির নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৩২

পাবনায় বিএনপির নির্বাচনি অফিসে ভাঙচুর পাবনার চাটমোহরে পৃথক ঘটনায় বিএনপির দু’টি নির্বাচনি  অফিসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম অভিযোগ করে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর শাহজাহানের মোড় ও মথুরাপুর বাজার এলাকায় স্থাপিত  বিএনপির দু’টি নির্বাচনি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এছাড়া গুনাইগাছা ইউনিয়নে নৌকার পক্ষে মিছিল থেকে পৈলানপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুল কুদ্দুস, সোলাইমান হোসেন ও নাজিমুদ্দিন এর ওপরে হামলা করে তাদের বেধড়ক মারপিট করা হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসব ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পাবনা-৩ এলাকার বিএনপি মনোনিত প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা সহনশীল পরিবেশ বজায় রেখে প্রচারণার কাজ করছি। কিন্তু সরকারি দলের নেতাকর্মীরা একের পর এক নির্বাচনি অফিস ভাঙচুর ও প্রচারণায় বাধা দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে নির্বাচন থেকে সরে আসতে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ‘আমাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে যুবলীগ-ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি প্রার্থীর বাড়ির সামনে নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়। তার কয়েকদিন আগে পৌর সদরের জিরো পয়েন্টে বিএনপির প্রচার মাইক ও যন্ত্রাংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম