আওয়ামী লীগ কোনোদিন ভোট ছাড়া ক্ষমতায় আসেনি: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ২১:০৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

আওয়ামী লীগ কোনোদিন ভোট ছাড়া ক্ষমতায় আসেনি: মতিয়া চৌধুরী

মানুষের রায় নিয়ে দেশ শাসনের অধিকার নিতে হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনে প্রার্থী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনোদিন ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। ১৯৭০ সাল থেকে আওয়ামী লীগ সব নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ২০০৬ সালে নির্বাচন হয়নি খালেদা জিয়ার  ষড়যন্ত্রের জন্য। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়েছিলেন। দুনিয়ায় কোনও কিছুই চিরস্থায়ী নয়। গণতন্ত্রে পাঁচ বছর অন্তর মানুষের রায় নিয়ে দেশ শাসনের অধিকার নিতে হয়। শেখ হাসিনা ঠিকই ২০১৮ সালে নির্বাচন দিয়েছেন।’

রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলায় রাজনগর ইউনিয়নের কৃষ্ণপট্রি এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেছেন।

এসময় তিনি বলেন, ‘প্রজার সুখেই রাজার সুখ। শেখ হাসিনা দেশের উন্নয়নের সব চিন্তা করেন। আমরা শুধু তার চিন্তা বাস্তবায়ন করি। প্রজারা সার চায়,বিদ্যুৎ চায়, রাস্তাঘাটের উন্নয়ন চায়,দেশের উন্নয়ন চায়। শেখ হাসিনা শুধু প্রজাকে দিতেই চায়, প্রজার সুখেই তার সুখ।’

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদা জিয়ার সাত বছরের জেল হয়েছে। এতোদিন নির্বাচনের কথা নেই। সাজা হওয়ার পর খালেদা জিয়া বললেন নির্বাচন করবেন। কোনও অপরাধীর যদি দুই বছরের বেশি সাজা হয়, তবে সে পরবর্তী পাঁচ বছর নির্বাচন করতে পারবে না। এই আইন ব্রিটিশ আমল থেকেই চলছে, পাকিস্তান আমলেও ছিল, বর্তমানেও আছে।’

এসময় নালিতাবাড়ী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, দফতর সম্পাদক রেজাউল করিম, হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারসহ নকলা-নালিতাবাড়ী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম