নির্বাচন বানচালের চক্রান্ত করছে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ২১:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

নির্বাচন বানচালের চক্রান্ত করছে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এরা সহিংসতা ও নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। তারা জনগণের প্রত্যাশিত শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালের চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘তারা চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন। আর শপথ নিন স্বাধীনতাবিরোধীদের চুড়ান্তভাবে পরাজিত করার। তারা ক্ষমতায় এলে লাশের মিছিল হবে, রক্তের দরিয়া বইবে, বিএনপি আগুন সন্ত্রাস-খুন ও দুর্নীতি ছাড়া দেশবাসীকে কিছুই দিতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির এই রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে- বিএনপি ক্ষমতায় এলে আবারও হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম