উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে শেখ হাসিনাকে নির্বাচিত করুন: শেখ হেলাল

খুলনা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ২৩:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২৩:২৯

উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে শেখ হাসিনাকে নির্বাচিত করুন: শেখ হেলাল

‘খুলনা-৪ আসনকে বাংলাদেশের সবচেয়ে উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে শেখ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, ‘খুলনা-৪ আসনের প্রার্থী সালাম মুর্শেদীকে সঙ্গে নিয়ে রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় নতুন শিল্প কারখানা স্থাপন করে বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করা হবে। বিএনপির চেয়ারপারসন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালে খুলনা থেকে নির্বাচিত হয়েছিলেন। সেসময় বিএনপি খুলনার সব শিল্প কারখানাসহ মোংলা পোর্ট বন্ধ করে এ অঞ্চলের মানুষের ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছিল। বিএনপি আবার ক্ষমতায় গেলে খুলনার সব উন্নয়ন ও মোংলা পোর্ট আবারও থমকে দাঁড়াবে। এ কারণে খুলনার উন্নয়নের কথা ভেবে, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে, আবারও শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করুন।’

রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে রূপসা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত খুলনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হেলাল।  

এসময় তিনি বলেন, ‘পদ্মা ব্রিজ নিয়ে বিএনপির সব ষড়যন্ত্র ছিন্ন করে বর্তমান সরকার নিজ খরচে পদ্মা ব্রিজের কাজের অর্ধাংশ শেষ করেছে। বিএনপি ক্ষমতায় এলে এটি আর আলোর মুখ দেখবে না।’

খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অনন্য স্থান অর্জন করে নিয়েছে। দেশের প্রতিটি স্তরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনা সরকারকে আবারও নৌকা প্রতীকে নির্বাচিত করতে হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম